খুঁজুন
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১ ফাল্গুন, ১৪৩২

জোবায়দা রহমানের জন্মদিনে শ্রীমঙ্গলে যুবদলের দোয়া, আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীমঙ্গল প্রতি‌নি‌ধি
প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ
জোবায়দা রহমানের জন্মদিনে শ্রীমঙ্গলে যুবদলের দোয়া, আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

জোবায়দা রহমানের জন্মদিনে শ্রীমঙ্গলে যুবদলের দোয়া, আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে শ্রীমঙ্গলে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে পৌর যুবদল।

শুক্রবার (২০ জুন) সকালে কলেজ রোডস্থ পল হ্যারিস স্কুল মাঠ ও শিশু উদ্যান মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান নওশাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দুরুদ আহমেদ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মশিউর রহমান রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম সামাদ, পৌর যুবদলের সাবেক নেতৃবৃন্দ মনির সিরাজী, জনি আহমেদ ও মনির হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা আব্দুল কাদির জিলানী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সজিব কান্তি দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান মিয়া, সাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারজান আহমেদ রাব্বি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম আহমেদসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ডা. জোবায়দা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে বিভিন্ন স্কুল-কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।

মৌলভীবাজার -১ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
মৌলভীবাজার -১ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা

মৌলভীবাজার -১ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা

হানিফ পারভেজ, বড়লেখা উপজেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার -১ (বড়লেখা–জুড়ি) সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। দুই উপজেলা জুড়ে এখন মাইকিং, মিছিল, পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকের ব্যস্ততা। দিনভর ও গভীর রাত পর্যন্ত প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।

উপজেলা সদর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বাজারগুলো প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। ভোটারদের মাঝেও বাড়ছে আগ্রহ ও কৌতূহল। গ্রাম থেকে শহর—সবখানেই বিরাজ করছে নির্বাচনী ব্যস্ততা।

প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে এলাকার সমস্যা, প্রত্যাশা ও অভিযোগ শুনছেন। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ রূপরেখা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারণার তীব্রতা।

এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দীন আহমদ মিঠু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমদ রিয়াজ,বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মাও লানা আমিনুল ইসলাম,স্বতন্ত্র প্রাথী মুফতি বেলাল আহমদ এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর নূর।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বড়লেখায় ১১ দলীয় নির্বাচনী জোটের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
বড়লেখায় ১১ দলীয় নির্বাচনী জোটের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

বড়লেখায় ১১ দলীয় নির্বাচনী জোটের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

হানিফ পারভেজ, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে ১১ দলীয় নির্বাচনী জোটের জনশক্তি সমাবেশ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা পরিষদ অডিটোরিয়াম বড়লেখায় ১১ দলীয় নির্বাচনী জোটের উদ্যোগে এ জনশক্তি সমাবেশ অনুষ্টিত হয়।

অয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ দলীয় নির্বাচনী জোটের উপজেলার আহবায়ক ও খেলাফত মজলিশ উপজেলা সভাপতি কাজী এনামুল হক।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামির উপজেলা নায়াবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ স্বপনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী জোট মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে জামায়াতে ইসলামির জেলা নায়াবে আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা নায়াবে আমীর ও ১১ দলীয় নির্বাচনী জোটের সদস্য সচিব ফয়সাল আহমদ, জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর এমাদুল ইসলাম, খেলাফত মজলিশের উপজেলা সহ সভাপতি লুৎফুর রহমান, ছাত্রশিবির কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক শরীফ মাহমুদ, জামায়াতে ইসলামি উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, এনসিপির সাবেক জেলা আহবায়ক ও জোটের যুগ্ন আহবায়ক তামিম আহমদ, খেলাফত মজলিশের উপজেলা সহ সাধারণ সম্পাদক মো:খাইরুল ইসলাম, ছাত্রশিবির মোলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, ছাত্রশিবির সাবেক উপজেলা সভাপতি খিজির আহমদ, সমাজসেবক সাইদুল ইসলাম।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, খেলাফত মজলিশ আরব আমিরাত শাখার সহ সভাপতি আলহাজ্ব শামীম আহমদ, ছাত্রশিবির জেলা সেক্রেটারি মহসিন আহমদ, যুবশক্তি (এনসিপি’র) জেলা যুগ্ন আহবায়ক, ইসলামি যুব মজলিশ উপজেলা সভাপতি মাও আবুল হাসান হাদী, খেলাফত মজলিশ তালিমপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আব্দুর রহমান এবাদ প্রমুখ।

জনশক্তি সমাবেশ শেষে পৌরশহরে মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রচার মিছিলটি নির্বাচনী প্রধান কার্যালয় থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াত ইসলামির উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। এতে ১১ দলীয় নির্বাচনী জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে সংকট, শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে সংকট, শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে সংকট, শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): প্রতিনি‌ধি

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বানচালের চেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও স্মারকলীপি প্রদান করেছেন চা-শ্রমিকরা।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে প্রায় পাঁচ শতাধিক চা-শ্রমিক একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ সড়কস্থ শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের সামনে গিয়ে শেষ হয়।
পরে শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলীপি প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছেও পৃথক স্মারকলীপি জমা দেওয়া হয়।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, নিয়মতান্ত্রিক ও সময়মতো নির্বাচন আয়োজনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু একটি পক্ষ নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়ে চা শিল্পে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেন জানান, চা-শ্রমিকদের দেওয়া স্মারকলীপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং তাদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।