খুঁজুন
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১ ফাল্গুন, ১৪৩২

আগামীতে বাংলাদেশ বির্নিমাণে যুবকরা বিরোচিত ভূমিকা পালন করবে: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
আগামীতে বাংলাদেশ বির্নিমাণে যুবকরা বিরোচিত ভূমিকা পালন করবে: ডা. শফিকুর রহমান

আগামীতে বাংলাদেশ বির্নিমাণে যুবকরা বিরোচিত ভূমিকা পালন করবে: ডা. শফিকুর রহমান

হানিফ পারভেজ ,বড়লেখা,মৌলভীবাজার..

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের কোনো নাগরিককে দাবি করে অধিকার আদায় করতে হবে না। যোগ্যতার ভিত্তিতে ঘরে গিয়ে অধিকার পৌঁছে দেওয়া হবে। গণতন্ত্র আর উন্নয়নের বুলি আউড়িয়ে এ দেশের মানবতাকে কেড়ে নেওয়া হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করে দেশের টাকা চুরি করে নেওয়া হয়েছে।

সোমবার (৯ জুন) উপজেলা জামায়াতের উদ্যোগে ইসলামী ব্যাংক বড়লেখা শাখার সামনে আয়োজিত ঈদ পুনর্মিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফিজ রেদওয়ান আহমদ। সংগীত পরিবেশনা করেন বড়লেখা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।

তিনি বলেন, ২০২৪ সালে আবু সাঈদ নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। সে আমাদের অহংকার ও বীর। তরুণদের নেতৃত্বে এ দেশের পরবর্তন এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কোনো মানুষকে অধিকার আদায়ের জন্য দাবি তুলতে হবে না, যার যার ঘরে ঘরে তার প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা সেনাবাহিনীকে জনগণের সাথে দেখতে চাই। আমরা কোনো দলের সাথে দেখতে চাই না। সেনাবাহিনী কোনো দলের না। আবার সেনাবাহিনী কোনো দলের বিপক্ষেও না। সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে পাহারায় নিয়োজিত। তারা আমাদের অহংকার। সেনাবাহিনী যতদিন পর্যন্ত এই জায়গায় থাকবে আল্লাহ তালা তাদের মর্যাদায় রাখবেন। আমরা দোয়া করি সেনাবাহিনীর এই মর্যাদা যেন আল্লাহ রক্ষা করেন।

তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, আমি যুবকদের স্যালুট জানাই। ধন্যবাদ জানাই। তোমাদের নেতৃত্বে বাংলাদেশের পরিবর্তন হয়েছে। তাই আমরা একটা বিশৃঙ্খল বাংলাদেশ চাই না। একটা সুশৃঙ্খল মানবিক বাংলাদেশ আমরা যেন দেখে যেতে পারি। তোমাদের জন্য এই দেশ। যে দেশে মাথা উচু করে মর্যাদার সাথে বিশ্ব সম্প্রদায়ের সাথে তোমরা দাঁড়াতে পারবা। এমন একটি দেশ, এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। আমাদের বিশ্বাস যে যুবসমাজ বুক পেতে গুলি নিয়ে জাতীকে মুক্তির স্বাদ এনে দিয়েছে, আগামীতে বাংলাদেশ বির্নিমাণে যুবকরা বিরোচিত ভূমিকা পালন করবে।

ডা. শফিকুর রহমান যুবকদের উদ্দেশ্যে আরও বলেন, সাড়ে ১৫ বছর তোমরা ভোট দিতে পারো নাই। এই যুবকরাই লড়াই করে আজকের এই সরকার গঠন করে দিয়েছে। এবার যেসব যুবকদের বয়স ১৮ বছর হবে তাদের প্রত্যেকের ভোট যেন নিশ্চিত করা হয়। প্রবাসে অবস্থানরত ভাইবোনেরা সমানতালে লড়াই করেছে; তারা রেমিট্যান্স বন্ধ করে লড়াই করেছে, লেখালেখি করেছে। আমাদের প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত করুন। তাদের রেমিট্যান্স যোদ্ধা বলবেন আর নাগরিকেত্বের প্রথম অধিকার তাদের ভোট দেবেন না-এটা আমরা মানব না। এবারের ভোটে সমস্ত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সেই ভোট তারা যেন স্বচ্ছভাবে দেশে কিংবা বিদেশে বসে দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশের অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান, জেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ঢাকা মহানগরীর পল্টন থানা জামায়াতের আমীর শাহিন আহমদ খান, খেলাফত মজলিসের বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, মৌলভীবাজার জেলা শিবিরের সভাপতি নিজাম উদ্দিন, মৌলভীবাজার জেলার শহর শিবিরের সভাপতি তারেক আজিজ, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ মাহফুজ সুমন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের শুরা সদস্য আলীম উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও উপজেলা জামায়াতের শুরা এবং কর্ম পরিষদ সদস্য রবিউল ইসলাম সুহেল, বড়লেখা পৌরসভা জামায়াতের সভাপতি ও উপজেলা জামায়াতের শুরা এবং কর্ম পরিষদ সদস্য জুবায়ের আহমদ, উপজেলা জামায়াতের শুরা সদস্য মোহাঃ আবু তাহের, বড়লেখা উপজেলা শহর শিবিরের সভাপতি হুমায়ূন কবির সাজু প্রমুখ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে আমিরে জামায়াত বড়লেখা উপজেলায় ঈদের দিন কোরবানির গোস্ত বিতরণ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের নিহত দুই ভাইয়ের বাড়িতে গিয়ে তাদের পিতা আলাউদ্দিন আলাী মিয়াকে সান্তনা দেন ও উপস্থিত সবাইকে নিয়ে তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

মৌলভীবাজার -১ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
মৌলভীবাজার -১ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা

মৌলভীবাজার -১ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে প্রার্থীরা

হানিফ পারভেজ, বড়লেখা উপজেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার -১ (বড়লেখা–জুড়ি) সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। দুই উপজেলা জুড়ে এখন মাইকিং, মিছিল, পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকের ব্যস্ততা। দিনভর ও গভীর রাত পর্যন্ত প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।

উপজেলা সদর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বাজারগুলো প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। ভোটারদের মাঝেও বাড়ছে আগ্রহ ও কৌতূহল। গ্রাম থেকে শহর—সবখানেই বিরাজ করছে নির্বাচনী ব্যস্ততা।

প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে এলাকার সমস্যা, প্রত্যাশা ও অভিযোগ শুনছেন। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ রূপরেখা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারণার তীব্রতা।

এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দীন আহমদ মিঠু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমদ রিয়াজ,বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী মাও লানা আমিনুল ইসলাম,স্বতন্ত্র প্রাথী মুফতি বেলাল আহমদ এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর নূর।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বড়লেখায় ১১ দলীয় নির্বাচনী জোটের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
বড়লেখায় ১১ দলীয় নির্বাচনী জোটের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

বড়লেখায় ১১ দলীয় নির্বাচনী জোটের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

হানিফ পারভেজ, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে ১১ দলীয় নির্বাচনী জোটের জনশক্তি সমাবেশ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা পরিষদ অডিটোরিয়াম বড়লেখায় ১১ দলীয় নির্বাচনী জোটের উদ্যোগে এ জনশক্তি সমাবেশ অনুষ্টিত হয়।

অয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ দলীয় নির্বাচনী জোটের উপজেলার আহবায়ক ও খেলাফত মজলিশ উপজেলা সভাপতি কাজী এনামুল হক।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামির উপজেলা নায়াবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ স্বপনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী জোট মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে জামায়াতে ইসলামির জেলা নায়াবে আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা নায়াবে আমীর ও ১১ দলীয় নির্বাচনী জোটের সদস্য সচিব ফয়সাল আহমদ, জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর এমাদুল ইসলাম, খেলাফত মজলিশের উপজেলা সহ সভাপতি লুৎফুর রহমান, ছাত্রশিবির কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক শরীফ মাহমুদ, জামায়াতে ইসলামি উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, এনসিপির সাবেক জেলা আহবায়ক ও জোটের যুগ্ন আহবায়ক তামিম আহমদ, খেলাফত মজলিশের উপজেলা সহ সাধারণ সম্পাদক মো:খাইরুল ইসলাম, ছাত্রশিবির মোলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, ছাত্রশিবির সাবেক উপজেলা সভাপতি খিজির আহমদ, সমাজসেবক সাইদুল ইসলাম।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি সদর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম সুহেল, খেলাফত মজলিশ আরব আমিরাত শাখার সহ সভাপতি আলহাজ্ব শামীম আহমদ, ছাত্রশিবির জেলা সেক্রেটারি মহসিন আহমদ, যুবশক্তি (এনসিপি’র) জেলা যুগ্ন আহবায়ক, ইসলামি যুব মজলিশ উপজেলা সভাপতি মাও আবুল হাসান হাদী, খেলাফত মজলিশ তালিমপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আব্দুর রহমান এবাদ প্রমুখ।

জনশক্তি সমাবেশ শেষে পৌরশহরে মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে ১১ দলীয় নির্বাচনী জোটের প্রচার মিছিলটি নির্বাচনী প্রধান কার্যালয় থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াত ইসলামির উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। এতে ১১ দলীয় নির্বাচনী জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে সংকট, শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে সংকট, শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে সংকট, শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): প্রতিনি‌ধি

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বানচালের চেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও স্মারকলীপি প্রদান করেছেন চা-শ্রমিকরা।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে প্রায় পাঁচ শতাধিক চা-শ্রমিক একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ সড়কস্থ শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের সামনে গিয়ে শেষ হয়।
পরে শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলীপি প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছেও পৃথক স্মারকলীপি জমা দেওয়া হয়।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, নিয়মতান্ত্রিক ও সময়মতো নির্বাচন আয়োজনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু একটি পক্ষ নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়ে চা শিল্পে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেন জানান, চা-শ্রমিকদের দেওয়া স্মারকলীপি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং তাদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।